শনিবার,১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লায় সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি।

বুধবার (৩০ জুলাই) সকালে বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এসময় মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৪,৭৫,৮৪০ পিস বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।

যার সর্বমোট মূল্য- ৯৫,৬৭,২০০/- (পঁচানব্বই লক্ষ সাতষট্টি হাজার দুইশত) টাকা।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি