
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার:
“শিক্ষা মানেই বইয়ের চাপ নয়, শিক্ষা মানে সঠিক দিক নির্দেশনা” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে’র শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বুধবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তাজুল ইসলাম’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোবারক হোসেন, নির্বাহী পরিচালক ও উপাধ্যক্ষ মোঃ ময়নাল হোসেন মনির, নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জামাল উদ্দিন দুলাল, পরিচালক মোঃ মিজানুর রহমান সহ শিক্ষক, অভিভাবকরা এসময় বক্তব্য রাখেন।
এদিকে সভাপতির বক্তব্যে বলেন, ডিজিটাল যুগেও সুন্দর হাতের লেখা একটি বড় গুণ। যা প্রতিটি শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। পাশাপাশি নৈতিকতা সহ সকল বিষয়ে ভিত্তিক শিক্ষা উপর গুরুত্ব দিয়ে শিক্ষার মান এগিয়ে নিতে হবে। কারণ সু-শিক্ষার কোন বিকল্প নেই।
এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক তার বক্তব্য বলেন, বাবাদের থেকে সন্তানদের মায়েরা বেশি সময় দেন, স্কুল শিক্ষকদের পাশাপাশি অভিভাবক হিসেবে মায়েদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তা নিয়মিত ভাবে সন্তানের প্রতি অভিভাবকরা দায়িত্বশীল হলে তখনই সু শিক্ষা পাবে প্রতিটি শিক্ষার্থী।

















































