শনিবার,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে নৃবিজ্ঞান বিষয়ে একাডেমিক ও প্রায়োগিক আলোচনা সেমিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০২৫

জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগ এবং অ্যান্থ্রোপলোজি সোসাইটির যৌথ উদ্যোগে “একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞান: উন্নয়নের পথে Anthropology” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট ২০২৫), বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এই সেমিনারে ‘Bridging Cultures, Building Futures: Anthropology in Action for Development’ শীর্ষক আলোচনায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক তহমিনা খাতুন, এবং প্রভাষক ও ছাত্র উপদেষ্টা অমিত দত্ত। অ্যান্থ্রোপলোজি সোসাইটির পক্ষ থেকে অংশ নেন সহ-সভাপতি ওবায়দুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক মানছুর আলম অন্তর।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর গবেষকরা, যাদের মধ্যে ছিলেন মুহাম্মদ শিফুদ্দিন (সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট), আশীষ মাওলা (অ্যাসোসিয়েট স্পেশালিস্ট), তানভীর আহমেদ রিফাত (সোসিওলিঙ্গুইস্ট ও ডাটা অ্যানালিস্ট), মো. আলমগীর হোসেন (সোশ্যাল সেফগার্ডস এক্সপার্ট), এবং আবদুল্লাহ আল মামুন (ইকোনোমিস্ট)।

সেমিনারে বক্তারা উন্নয়ন খাতে নৃবিজ্ঞানের বাস্তব প্রয়োগ, কর্মসংস্থান ক্ষেত্রে নিজেদের যোগ্য করে গড়ে তোলার কৌশল, কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস এবং তাত্ত্বিক নৃবিজ্ঞানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি