বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে দূবৃর্ত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করলো সাবেক ইউপি সদস্যকে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২৫


স্টাফ রিপোর্টার:

চাচাতো ভাইয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে দূবৃর্ত্তরা তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিনকে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেন। রোববার দুপুর সোয়া ১ টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চান্দাশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, পূর্ব বিরোধের জের ধরে রোববার দুপুরে ওঁৎ পেতে থাকে একদল দূর্বৃত্ত। আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাযার নামাজ শেষে বাড়িতে প্রবেশের সময় হাত বেঁধে সিএনজি চালিত অটোরিকশাতে তুলে নেয়। পরে বাড়ি থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে দেয়। পরে স্বজনরা আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি