রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার


চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০২৫

চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম ক্লাবের একটি গেস্টহাউস কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে দীর্ঘ সময় কক্ষ থেকে বের না হওয়ায় সন্দেহের ভিত্তিতে ক্লাব কর্তৃপক্ষ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কক্ষের তালা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা অবস্থান করছিলেন। সকালে কোনো সাড়া না পেয়ে ক্লাবকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনীর চিকিৎসক দলসহ কক্ষটি খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, “চিকিৎসকদের প্রাথমিক ধারণা ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আসা একটি চিকিৎসক দল সাবেক সেনাপ্রধানকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তারা এটিকে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করেছেন।

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি