মঙ্গলবার,১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০২৫


স্টাফ রিপোর্টার:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৯আগস্ট) দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, নির্বাহী সদস্য মামশাদ কবিরসহ শতাধিক কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দএনসিপির কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারি ফারহা এমদাদা ইম্পা, সদস্য জাফরিন হক অনন্যা, সদস্য এস বি জুয়েল, নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি জাহিদুল হক অনিক, ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি ইমরাত জাহান একাত্মতা পোষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি