বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে গণঅধিকার পরিষদের ৬ আসনে এমপি প্রার্থী রাশেদুল হক রিয়াদের সাংবাদিক সম্মেলন


কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে গণঅধিকার পরিষদের ৬ আসনে এমপি প্রার্থী রাশেদুল হক রিয়াদের সাংবাদিক সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০২৫


হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে গণধিকার পরিষদের মনোনীত কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল হক রিয়াদ।

রবিবার ( ১০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লার বর্তমান সংকট, সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে যানজট, জলাবদ্ধতা, মাদকাসক্তি, বেকারত্ব, অপরিকল্পিত নগরায়ন ও সামাজিক অবক্ষয় এই সমস্যাগুলো কুমিল্লার অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করছে। তাই জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আধুনিক মানবিক ও নিরাপদ সড়ক রূপান্তরিত করবে বলে লিখিত বক্তব্য পাঠে এসব তুলে ধরেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল হক রিয়াদ।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার সভাপতি মোঃ ফয়জুল্লাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল, বাংলাদেশ ছাত্র পরিষদের কুমিল্লা জেলার সভাপতি সৈয়দ, সাধারণ সম্পাদক এস এম রাসেলসহ ছাত্র যুব প্রবাসী ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি