বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০২৫

কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফসহ একজন আটক

কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফসহ একজন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১১ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচংয়ের পাচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২। এ সময় মাদক কারবারির হেফাজত হতে ৭৫ বোতল স্কাফ ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১ লক্ষ ১০ হাজার ৩৫৭ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মোঃ আনিসুর রহমান (২৭) বুড়িচংয়ের পাচড়া গ্রামের মোঃ আব্দুল রশিদের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি