শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪৫ টি পরিবারকে ৬ লক্ষ টাকা নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২৫


এইচ.এম.তামীম আহাম্মেদ:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের খ্যাতনামা মসজিদ ভিত্তিক  সামাজিক ও মানবিক সংগঠন আমাদের সমাজের উদ্যোগে যাকাত ফান্ড থেকে ৪৫ টি পরিবারকে নগদ ৬ লক্ষ টাকা এবং ১টি সেলাই মেশিন প্রদান করা হয়।

শুক্রবার ১৫ আগস্ট ধনুয়াখলা মুন্সীবাড়ী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়।

এসময়  আলহাজ্ব মোঃ ফয়েজ আহমেদ মুন্সীর সঞ্চালনায় আমাদের সমাজ সংগঠনের সভাপতি চিকিৎসক মোঃ সফিউল্লার সভাপতিত্বে শিক্ষা, প্রতিবন্ধি, চিকিৎসা সহ বিভিন্ন খ্যাতের যাকাত ফান্ড  থেকে ৪৫ টি পরিবারকে  ৬ লক্ষ টাকা নগদ অর্থ ও ১টি সেলাই মেশিন প্রদান করা হয়।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এলাকার যুবক,বৃদ্ধ সকলে উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি