শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২৫

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।

রোববার (১৭ আগস্ট) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার এ অভিযান চালানো হয়।

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লক্ষ টাকা ও বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরীর কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি