শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জুলাই গণঅভ্যুত্থান ও ৪ জাতীয় নির্বাচন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ


জুলাই গণঅভ্যুত্থান ও ৪ জাতীয় নির্বাচন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২৫


ডেস্ক রিপোর্ট:

জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনা অর্ন্তভুক্তির কথা জানান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪- এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি