শুক্রবার,২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » রোনালদোর নতুন মাইলফলক: চার ক্লাবে শত গোলের কীর্তি


রোনালদোর নতুন মাইলফলক: চার ক্লাবে শত গোলের কীর্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০২৫

রোনালদোর নতুন মাইলফলক: চার ক্লাবে শত গোলের কীর্তি

রোনালদোর নতুন মাইলফলক: চার ক্লাবে শত গোলের কীর্তি

স্পোর্টস ডেস্কঃ

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি অনন্য মাইলফলক। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি অর্জন করেছেন তিনি। তবে রেকর্ডের দিনে শিরোপা উৎসব করতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে আল আহলির কাছে হেরে যায় রোনালদোর ক্লাব আল নাসর। নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সেই গোলের সুবাদেই ক্লাবটির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেন তিনি। অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসর—এই চার ক্লাবের হয়ে কমপক্ষে ১০০টি করে গোলের মালিক এখন ৪০ বছর বয়সী এই মহাতারকা।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ১৪৫ গোল। রিয়াল মাদ্রিদে গিয়ে জালের দেখা পান ৪৫০ বার। জুভেন্টাসের হয়ে করেছেন ১০১ গোল। আর আল নাসরের হয়ে সর্বশেষ গোলটি ছিল তার শততম।

ইতিহাসে মাত্র তিনজন খেলোয়াড় তিনটি ক্লাবের হয়ে অন্তত ১০০ বা তার বেশি গোল করেছেন। তারা হলেন—স্পেনের ইসিদরো ল্যাঙ্গারা, ব্রাজিলের রোমারিও এবং নেইমার। তবে চার ক্লাবের হয়ে শত গোল করার কীর্তি শুধু রোনালদোরই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি