শুক্রবার,১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিষিদ্ধ আ’লীগের হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০২৫

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিষিদ্ধ আ’লীগের হামলা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিষিদ্ধ আ’লীগের হামলা

ডেস্ক রিপোর্টঃ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতরে অবস্থান করছেন- এমন সন্দেহে সেখানে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৫ আগস্ট) স্থানীয় সময় কনস্যুলেটের সামনে সমাবেশ করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা মিছিল করছে এবং কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (সিনিয়র সচিব পদমর্যাদায়) মুশফিকুল ফজল আনসারী। এক বিবৃতিতে তিনি বলেন, “নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত দুষ্কৃতিকারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশি মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আরও উল্লেখ করেন, জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাগতিক দেশকে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই নিউইয়র্ক কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের।

দীর্ঘদিন হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা এই কূটনীতিক বলেন, “এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি