বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০২৫

কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নগরীর সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার এসআই সুমন চন্দ্র নাথ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নৌ-পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ছিল একটি ফুলহাতা শার্ট ও মাটি রঙের গেঞ্জি। এছাড়া স্যান্ডু গেঞ্জির সঙ্গে রশি দিয়ে একটি চাবি ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি