বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা


বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০২৫

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ

আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ষড়যন্ত্রই নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।

এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী— চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি