শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০২৫


​লাকসাম:

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামের ফতেহপুর নোয়াখালী রোডসস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আগে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দৌলতগঞ্জ রেল ক্রসিং ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়।

​আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপির কন্যা সামিরা আজম দোলা (এমপি প্রত্যাশী) এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান ও মনজুরুল আলম বাচ্চুসহ আরও অনেকে।

​অনুষ্ঠানে বক্তারা বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আলোচনা করেন। পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি