
কুমিল্লা দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে সভাস্থলে আগমন করেন নেতা-কর্মীরা।
বুধবার (৩সেপ্টেম্বর) দেবিদ্বার পৌর মিলনায়তনে আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক জসিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দিন এর বক্তব্যে বলেন, ‘১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তখন থেকেই একটি নতুন স্বনির্ভর বাংলাদেশের সূচনা ঘটে। দীর্ঘদিন ধরে বিএনপি দেশের সকল সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে সুন্দর, কল্যাণমুখী এবং শক্তিশালী একটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাঁর ন্যায়-নীতি, আদর্শ, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’
তিনি আরো জানান, তারেক রহমান এর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, ‘দেশে কোনো রকম চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, জুলুম ও নির্যাতন মেনে নেওয়া হবে না।’ এছাড়া, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।
আরো বক্তব্য রাখেন’ উপজেলা সহ সভাপতি সাইফুল ইসলাম, গুনাইঘর বিএনপির নেতা সগীর আহমেদ, ইমতিয়াজ আহমেদ( সাজু), রসুলপুর ইউনিয়নের বিএনপির নেতা সুলতান আহমদ মেম্বার,আঃ মতিন রাজামেহার, পৌর বিএনপির নেতা কামাল হোসেন, পৌর বিএনপির নেতা সেলিম সরকার, রাসুলপুর বিএনপির নেতা ইউছুফ মেম্বার, সুবিল বিএনপির নেতা জসিম উদ্দিনসহ অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

















































