
কুমিল্লার আলেখারচরে এক নারীকে সন্দেহজনক অবস্থায় পাওয়া গেছে।
গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি জেলা সমাজ সেবা কার্যালয়ে উপস্থিত হন।
নারীর কাছ থেকে সদ্য ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র (তারিখ ৩১ আগস্ট ২০২৫), ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালের প্রেসক্রিপশন, একটি জিডির কপি, ভিজিটিং কার্ড এবং কিছু লিখিত কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
সাক্ষাৎকারে তিনি অসংলগ্ন ও পরস্পরবিরোধী বক্তব্য দেন। উদ্ধারকৃত প্রেসক্রিপশন অনুযায়ী তিনি ভারতের নাগরিক এবং মানসিক রোগী। তবে তার কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও পাওয়া যাওয়ায় প্রশ্ন উঠেছে—তিনি কি বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিকত্ব বহন করছেন?
এছাড়া, তার দেওয়া তথ্যে বাংলাদেশি ও ভারতীয় উভয় ফোন নম্বর পাওয়া গেছে। সাবলীল বাংলায় কথা বললেও তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা যায়নি।
বিষয়টি এখনো খতিয়ে দেখা হচ্ছে।

















































