শনিবার,১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২৫

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮০

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮০

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৩৪ হাজার ৪১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৫৫২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৭০৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৬৬ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৩ দশমিক ৪ শতাংশ নারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি