বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবির ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৫


জান্নাতুল ফেরদৌস প্রীতি,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হারিস উদ্দিন।

সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাকিউল ইসলাম। এছাড়া দপ্তর সম্পাদক ফাহিম মুনতাসির নাহিদ, অর্থ সম্পাদক খালিদ হাসান মায়াজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং স্পোর্টস সম্পাদক পারভেজ শিমুল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: শিব্বির আহমেদ, অনিক জায়ান, মাহমুদুল ইসলাম শাকের, ফারুক নাহিয়ান, কাজী শামসুল আরেফিন সাবিত, নাঈম উদ্দিন, মো. রায়হানুল বারী রাসেল, আব্দুল্লাহ আল নোমান, মঈন উদ্দিন, মো. ইমন আহমেদ ইয়ামিন, সাদিকুর রহমান, মুতাসিম বিল্লাহ এবং কাজী মাহমুদুর রহমান নাহিদ।

সভাপতি রিফাতুল ইসলাম বলেন, ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে ইসলামি চেতনা, নৈতিক মূল্যবোধ এবং সংস্কৃতিচর্চা বৃদ্ধি করতে কাজ করবে। তিনি আরও জানান, ক্লাবটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা কুরআন ও সুন্নাহর আলোকে চরিত্র গঠন, সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি