রবিবার,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৬২৫, মৃত্যু দুজনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০২৫


ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২১৭ জন, ঢাকা বিভাগে ১১৪ জন,

বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, খুলনা বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে তিনজন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি