সোমবার,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো তরুণের মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৯.২০২৫

ডেস্ক রিপোর্ট:

নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদী থেকে মাহমুদুল হাসান বিশাল (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেমাবার স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত শনিবার রাতে ঘর থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি।

নিহত মাহমুদুল হাসান বিশাল ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিশাল ওষুধ আনতে ঘর থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ সোমবার দুপুরে তার মরদেহ বলভদ্র নদীতে ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি