শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০২৫

মোঃ জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. আক্তার হোসেন, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন দুলাল, আমার দেশ প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক, কালেন কন্ঠ কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহীন আলম, ইনকিলাব প্রতিনিধি ফারুক হোসাইন জনী, সাপ্তাহিক আমাদের দেবিদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, বাংলাবাজার প্রতিনিধি এসএম মাসুদ রানা, কালবেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, বিজয় টিভির প্রতিনিধি এনামুল হক, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার আহমেদ,দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, দিনকাল প্রতিনিধি পারভেজ সরকার ও ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি