বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন (৫৮)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে শাহাদাত ছাড়াও দলটির ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তালবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।

তবে কবে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মাথার চুল কেটে মারধর করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত। এরপর গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় আসেন তিনি।

গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি