কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১৬ নং মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে আশার আলো ফাউন্ডেশনের উদোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০৮ নং ভৈষেরকুট উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ফজলুল হক এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন ভূইয়া’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ পরিদর্শক মোঃ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মোল্লা, মোঃ আঃ রহিম মুন্সি, ১৬ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ কে এম কামাল হোসেন তুহিন মেম্বার, আশার আলো ফাউন্ডেশনের সভাপতি মোঃ বশিরুল আলম, সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন সহ আরো অনেকে প্রমূখ। এদিকে ৩শতাধিক শিক্ষার্থীদের মাঝে আশার আলো ফাউন্ডেশনের নামে খাতা, কলম, ব্যাগ এবং শিক্ষকদের মাঝে কলম ও মগ বিতরণ করা হয়েছে।


















































