শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত সাবেক ইউপি সদস্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০২৫

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় ট্রাকচাপায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. শিরু মিয়া (৭০)। তিনি বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে।

শিরু মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সড়ক পার হওয়ার সময় বিশ্বরোডগামী একটি ট্রাকচাপায় শিরু মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি