ডেস্ক রিপোর্টঃ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- সাবেক এমপির বাড়ির ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং বাড়ির সামনে বহু মানুষ জড়ো হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।






















































