ধানের শীষ প্রতীক বিজয় করতে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে বলেন আহবান করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক চার বারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী। তিনি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদশ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি নির্বাচনী প্রচরণায় ও উঠান বৈঠক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আপনারা কেন বিএনপি’কে ভোট দেন। স্বাধীনতার ঘোষক জিয়ার রহমান’র আদশকে লালন করি বলে ধানের শীষ প্রতীক ভোট দেই এবং বিএনপি করি।
বিএনপি নেতা মোঃ সুলতান আহমদ সভাপতিত্বে মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী।
বক্তব্য রাখেন- দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা সাবেক সহ সভাপতি সুধন ডিলার, উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা উঃ জেলার মহিলা দলের সভাপতি নেত্রী সুফিয়া বেগম, দেবিদ্বার পৌর বিএনপির( প্রস্তাবিত) মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মোঃ হারুন রশীদ মাষ্টার, পৌর বিএনপির সাধারন সম্পাদক আঃ রহিম, দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আঃ রহমান, সাবেক যুগ্ম আহবায়ক গাজী রুহুল সালাউদ্দিন (চেয়ারম্যান), রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, দেবিদ্বার পৌর বিএনপির (প্রস্তাবিত) যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহম্মদ, ১নং ওয়াড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন’ ২নং ওয়ার্ডের সভাপতি প্রফেসার কবির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম।
সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান, দেবিদ্বার পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ রাজ, সাবেক হোসেন, জহির , প্রমুখ।


















































