শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নাগরিকরা পরিবর্তন না করলে পরিবর্তন সম্ভব নয় : উপদেষ্টা রিজওয়ানা


নাগরিকরা পরিবর্তন না করলে পরিবর্তন সম্ভব নয় : উপদেষ্টা রিজওয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০২৫


ডেস্ক রিপোর্ট:

নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না। সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয়।’

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘পুরনোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়।’

নদী দূষণ রোধে দ্রুত ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, ‘দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, বিস্তৃত পরিসরে কাজ করতে হবে।’

মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্বারোপ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে।

আমরা সেই নিয়মগুলো ঠিক করার চেষ্টা করে যাচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি