শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০২৫

চট্টগ্রামে বহুতল ভবনের কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, কদমতলী পোড়া মসজিদের পাশের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় থাকা কম্বলের গোডাউনটিতে আগুন লাগে। কম্বল থাকায় অগ্নি দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি