শনিবার,১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কড়াইল বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১১.২০২৫

কড়াইল বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বৌবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণ কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাই। বর্তমানে ১১টি ইউনিট কাজ করছে, আরও পাঁচটি ইউনিট আসছে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি