বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে হাসপাতাল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ৪ ঘন্টা কর্মবিরতির ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০২৫


মোঃ জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং লুটপাটের প্রতিবাদে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ৪ ঘন্টা কর্মবিরতিসহ ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টার মালিক সমিতি। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, গত ৪ ডিসেম্বর মোসাঃ লিজা আক্তার নামের এক রোগীর মৃত্যৃর ঘটনাকে কেন্দ্র করে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে সন্ত্রাসী হামলা চালানো হয়, এ সময় হাসপাতালে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রায় সাড়ে ৪৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি, সকাল ১০টায় উপজেলা সদরে মানববন্ধন কর্মসুচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান মোঃ আবদুল আলীম সরকার, মোঃ তমিজ উদ্দিন, আল মদিনা হাসপাতাল কো-চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহীন আলম সরকার প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি