
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দেবিদ্বার উপজেলা রসুলপুর ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপালনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক স্থানিয় মেম্বার ও বিএনপি নেতা মোসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং রসূলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জালালউদ্দীন ভূইয়া’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চারবারের সংসদ সদস্য ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান জুয়েল সহ আরো অনেকে প্রমুখ। এদিকে আলোচনা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

















































