বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষকে জয়লাভ করতে হবে: মঞ্জুরুল আহসান মুন্সী


দেবিদ্বারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষকে জয়লাভ করতে হবে: মঞ্জুরুল আহসান মুন্সী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২৫

মোঃ জামাল উদ্দিন দুলাল:

দেবিদ্বারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করেন জাতীয়বাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক চার চারবারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দেবিদ্বার পৌরসভার বারেরা মধ্যপাড়া ব্ল্যাকস্টোন স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দোয়া ও মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরোও বলেন, নিবাচিত হওয়ার পর আমার প্রধান কাজ হবপ বেকারত্ব দূর করে কর্মসংস্থান ব্যবস্থা করা এবং রাস্তা-ঘাটের উন্নয়ন করা।
এসময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), , উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন সরকার, বিএনপির নেতা আবদুল কাইয়ুম সহ আরো অনেকে প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি