বৃহস্পতিবার,২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওসমান হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না: নির্বাচন কমিশনার


ওসমান হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না: নির্বাচন কমিশনার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২৫

ওসমান হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না: নির্বাচন কমিশনার

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনায় নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। তাই নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চিকিৎসক সূত্রে জানা যায়, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে তাকে পরীক্ষা করে জানায়, তার অবস্থা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়। বিষয়টি তার ভাইকেও অবহিত করেছেন চিকিৎসকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি