ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সহকারী রির্টানিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট থেকে নিজ নিজ দলীয় নেতৃবৃন্দরা ওই ফরম সংগ্রহ করেন।
এ সময় বিএনপির প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাশার।


















































