রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০২৫


মোঃ জামাল উদ্দিন দুলাল :

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজন মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সাল উদ্দিন, দেবিদ্বার থানা মুক্তি যোদ্ধা কমান্ডার আবদুর রউফ মুন্সী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল মতিন, সাবেক উপজেলা শিক্ষা অফিসার ও মুক্তিযোদ্ধা বশির আহমেদ সহ আরো অনেকে প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি