বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » পাঁচথুবি ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান, দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার


পাঁচথুবি ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান, দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২৫


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬ টায় যৌথ বাহিনী ডুমুরিয়া চানপুর এলাকায় অভিযান পরিচলনা করে ।

উক্ত অভিযানে পরিত্যাক্ত স্থান হতে একটি দেশীয় পাইপ গান এবং ২ রাউন্ড পাইপ গান
কার্তৃজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

যৌথবাহিনী কর্তৃক সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্ত্র উদ্ধার দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি