সোমবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিনের মনোনয়নপত্র জমা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০২৫


মোঃ জামাল উদ্দিন দুলাল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তানভীর হোসেনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুয়ামুন কবির বাবুল, আবু নাছের মুন্সী,বিএনপির সহ সভাপতি রহিম, কামাল হোসেন, তাজুল ইসলাম চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির মাহমুদ নছির, যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ,সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব আ. আলিম, শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মো. কবির হোসেন, ছাত্র দলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়াসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আজ আমি মনোনয়নপত্র দাখিল করেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচিত হতে পারলে বেকার সমস্যা নিরসনে কাজ করবো এবং বুড়িচং ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি