সোমবার,৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০২৬


মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় সদরের প্রতিষ্ঠিত সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র আয়োজনে বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম সরকার এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন, প্রতিষ্ঠানের নিবাহী পরিচালক মোঃ ময়নাল হোসেন, মোঃ জামাল উদ্দিন দুলাল, মোঃ মিজানুর রহমান সহ শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন প্রমূখ।

এদিকে উপস্থিত বক্তারা বলেন, আপনাদের সন্তানের যে প্রতিভা আছে তা আপনারাই জাগিয়ে তুলতে হবে। প্রতিভা মানুষ ও দেশকে এগিয়ে নিয়ে যায়। বক্তারা আরো বলেন, নতুন বছরে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেশে অনেক আনন্দিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি