আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
শুক্রবার বিকেলে মনোনয়ন বৈধ ষোণার সময় হাসানাত আবদুল্লাহ ও তার সমর্থকরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্য়ালয়ে উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষনার পর সাংবাদিকদের উদ্দেশ্য হাসানাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্ধি প্রার্থীর প্রতি ঋণখেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয় নি প্রশাসন। সে জন্য তিনি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।


















































