কুমিল্লার দেবিদ্বারে ৫৪ তম জাতীয় স্কুল ও মাদরাসা ,কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
বুধবার বিকালে দেবিদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম’র সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এবং ধামতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, দেবিদ্বার আলহাজ্ব আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।


















































