র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার পলাতক আসামি মো. স্বপন (৪০) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ মামলার পলাতক আসামি ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. স্বপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ২৬ হাজার ১০০ টাকা, ৫টি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. স্বপন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে।
র্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


















































