মঙ্গলবার,১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০২৬

দেশের ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগ

ডেস্ক রিপোর্টঃ

সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নোক্ত কর্মকর্তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-

কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, হরে জান্নাতকে খুলনা, মর্জিনা আক্তারকে মাদারীপুর এবং মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুর, জি. এম. সরফরাজকে হবিগঞ্জ, ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, শিল্পী রানী রায়কে মেহেরপুর, মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং মো. সানিউল ফেরদৌসকে বান্দরবান জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি