ডেস্ক রিপোর্টঃ
সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কোনো ধরনের সমঝোতা হয়েছে কি না—এ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশনে অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ঋণ পরিশোধ না করেই এস আলম গ্রুপকে আবারও কার্যক্রমে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি জানতে চান, সরকারের সঙ্গে গ্রুপটির কোনো সমঝোতা হয়েছে কি না।
অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের মোট ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যার মধ্যে এস আলম গ্রুপের বকেয়া প্রায় ৮০ হাজার কোটি টাকা। এছাড়া জনতা ব্যাংকের কাছে বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপির পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।
খেলাপি ঋণ আদায়ে সরকারের নির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে কি না—এ বিষয়েও তিনি সংসদে প্রশ্ন তোলেন।

























































