বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০২৬

চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সামির (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সামির পৌরসদরের কিং শ্রীপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম স্বপনের ছেলে।

বুধবার (২২শে এপ্রিল) দুপুরে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দাদা চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী জানান, নিহত সামির আমার নাতি। গতবছর এসএসসি পরিক্ষা দিয়ে ২-১টি বিষয়ে অকৃতকার্য হয়। তার মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।

এসময় তিনি সামিরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি