কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমাইয়ের ভুলইন উত্তর ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
নিহত যুবক রামপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৭)।
ওসি মো. নুরুজ্জামান জানায়, দুপুরে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন। আমরা জেনেছি ওই যুবক মাদকাসক্ত। তিন মাস কারাগারে থাকার পর গত ১০-১২ দিন আগে কারাগার থেকে বের হয়েছে। অভিযুক্ত ওই বাবাকে আমরা আটক করেছি।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।

















































