শনিবার,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভঙ্গুর অর্থনীতি রিভাইভ করাটা মোটেও সহজ নয় : অর্থমন্ত্রী আমির খসরু


ভঙ্গুর অর্থনীতি রিভাইভ করাটা মোটেও সহজ নয় : অর্থমন্ত্রী আমির খসরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২৬


ডেস্ক রিপোর্ট:

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা যে ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছি, সেটাকে রিভাইভ করাটা মোটেও সহজ নয়। তবে বর্তমান সরকার পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে বলে জানান তিনি।

আজ শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দারিদ্র্য সীমা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে।

ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন দিতে পারছেন না। ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না।

তিনি বলেন, বৈষম্য দূর করাটাই আমাদের প্রধান কাজ। এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে।

এখানে দক্ষতা বাড়ানোর কাজ শুরু করা হয়েছে। ঘরে ঘরে বিএ, এমএ করে তো লাভ নেই। আমাদের দক্ষতা বাড়াতে হবে। এ জন্য ভোকেশনাল এডুকেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। ব্যবসা করতে এত বাধা যে, সিম্পল একটা রেস্টুরেন্ট করতে গেলে তা বোঝা যায়। এগুলো হয়েছে পৃষ্ঠেপোষকতার অর্থনীতির জন্য, অতীতে এসব হয়েছে। আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি