শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২৬


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট, বাজি ও একটি প্রাইভেটকার জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শনিবার (১ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও বাজিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি