সোমবার,৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে ৪-৫ দিনের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী


দেশে ৪-৫ দিনের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২৬


ডেস্ক রিপোর্ট:

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার প্রত্যাশা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে হামের সংক্রমণ কমে আসবে। একই সঙ্গে আমরা আসন্ন ডেঙ্গু ঝুঁকি সামলাতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

আজ সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানায়, দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ অনেকাংশে কমে আসবে। বর্তমানে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষায়িত ওয়ার্ড স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, একটি ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তবে বর্তমান পদক্ষেপের ফলে দ্রুতই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।

মন্ত্রী বলেন, বিগত সরকার পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রেখে যায়নি। তবে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় বিদেশি বন্ধুরাষ্ট্র ও দাতা সংস্থাগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামী ৬ মে ভ্যাকসিনের একটি বড় চালান দেশে পৌঁছাবে বলে জানান তিনি।

এ সময় সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি